Category: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

  • ভাল আছি, ভালো থেকো

    Lyrics: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

    Compose: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

    ভালো আছি, ভালো থেকো,
    আকাশের ঠিকানায় চিঠি লিখো
    দিও তোমার মালাখানি,
    বাউলের এই মনটা রে।

    আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
    আছো তুমি হৃদয় জুড়ে।

    পুষে রাখে যেমন ঝিনুক,
    খোলসের আবরনে মুক্তর সুখ
    তেমনি তোমার গভীর ছোঁয়া
    ভিতরের নীল বন্দরে।

    ঢেকে রাখে যেমন কুসুম,
    পাপড়ির আবডালে ফসলের ঘুম
    তেমনি তোমার নিবিড় চলা
    মরমের মূল পথ ধরে।

    Bhalo achhi, bhalo theko,
    Akasher thikanay chithi likho,
    Dio tomar malakhani,
    Bauler ei monta re.

    Amar bhitor bahire ontore ontore,
    Acho tumi hridoy jure.

    Pushe rakhe jemon jhinuk,
    Kholoser aborone muktar shukh,
    Temni tomar gobhir chhoya,
    Bhitorer nil bondore.

    Dheke rakhe jemon kusum,
    Paprir arale fosholer ghum,
    Temni tomar nibir chola,
    Maromer mul poth dhore.